
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী বাছাই করা ৪০ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক কাজের বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউস ইন্সপেক্টরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।
মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের অপারেশনাল কাজের প্রশংসা করেন। সেবার মান আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের নির্দেশনা দেন তিনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সারা দেশের প্রতিটি বিভাগে কমিটি গঠন করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই করা হয়। এ ক্ষেত্রে পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে-আউট, ফায়ার ফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান করে দ্রুত প্রস্তুত হওয়া, উদ্ধারকারী যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা, লেডার ক্লাইম্বিং ও সম্মিলিত ড্রিলের মতো অপারেশনাল দক্ষতা বিবেচনা করা হয়।
এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার সংরক্ষণ, দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়ন, স্টেশনের জ্বালানি হিসাব, সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, গণসংযোগ ও টপোগ্রাফি, শৃঙ্খলা, বদলি ও সংযুক্তির আদেশ বাস্তবায়ন, স্টেশন ও ব্যারাকের পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জ্ঞানসহ বিভিন্ন বিষয়কে বাছাইয়ের মানদণ্ড হিসেবে নেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা ও পুরস্কার চালুর জন্য কৃতজ্ঞতা জানান। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউস ইন্সপেক্টর খালেদা ইয়াসমিনও পদোন্নতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (অপা. ও মেইন.) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রম ও প্রশাসনিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ফায়ার সার্ভিসে দায়িত্ব পালনকালে সম্প্রতি মারা যাওয়া এক ড্রাইভার ও এক ইন্সপেক্টরকেও স্মরণ করা হয়।
এ সময় অধিদপ্তরের প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের উপপরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হন।

ওই সড়কে একটি মিনি-ট্রাক ও একটি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান...
৬ মিনিট আগে
প্রথমে জ্বর পরে নিউমোনিয়া আক্রান্ত বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তাঁর চিকিৎসায় বিভিন্ন বিষয়ের তিনজন বিশেষজ্ঞ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুয
১১ মিনিট আগে
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়—এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে...
২০ মিনিট আগে
প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাংলাদেশ উপেক্ষা করবে না। ভারতও বাংলাদেশকে উপেক্ষা করে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, তাদের সময় মিলে যে সময়টা সুবিধাজনক হবে এবং এটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যখন ভালো হবে, ঠিক তখনই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন...
৪০ মিনিট আগে