
প্রথমে জ্বর পরে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তাঁর চিকিৎসায় বিভিন্ন বিষয়ের তিনজন বিশেষজ্ঞ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ৭৬ বছর বয়সী ইকবাল হাসান মাহমুদকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেশ কয়েক দিন ধরে ভাইরাল জ্বরজনিত কারণে বাসায় অবস্থান করছিলেন মন্ত্রী।
আজ বুধবার বিকেলে হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, তাঁর পূর্ববর্তী রোগ-ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে এবং কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। এ অবস্থায় জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তী সময়ে তাঁকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য সিসিইউতে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। পরবর্তী সময়ে আজ সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ-সংবলিত মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
৪ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার এই দেশ থেকে লুট করে বিদেশে অবস্থান করা সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে বিন্দুমাত্র দ্বিধা করবে ন
২০ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে এবং গণমাধ্যমকে সঠিক পথে থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
২৬ মিনিট আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) পরীক্ষা-নিরীক্ষায় বিশেষজ্ঞরা লাভের ওপর কমিশন না নিয়ে আয়ের ওপর কমিশন নিয়েছেন বলে সরকারি অডিটে ধরা পড়েছে। এ ব্যাপারে বাড়তি টাকা আদায় করার নির্দেশনা দিয়েছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।
১ ঘণ্টা আগে