
এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন।
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের অর্থনৈতিক অংশীদারত্ব ৫০ বছরের বেশি সময়ের। দুই দেশের এই সম্পর্ক আরও বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালস বাংলাদেশে একটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করেছে। এ ছাড়া ডেনমার্কের ওষুধ কোম্পানি নোভো নরডিস্ক বাংলাদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগ করেছে, যার মাধ্যমে আধুনিক ডায়াবেটিসের ওষুধ উৎপাদন ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতেও বড় পরিসরে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এর মধ্যে সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে এমন অংশীদারত্ব গড়ে তোলা, যাতে উভয় দেশই টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
এশিয়ার সঙ্গে অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, আগামী দশকগুলোতে বৈশ্বিক প্রবৃদ্ধির বড় অংশ এশিয়া থেকে আসবে। তাই এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ডেনমার্কের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হচ্ছে। এরপরও ডেনমার্ক উন্নয়ন সহযোগিতায় জাতীয় আয়ের শূন্য দশমিক ৭ শতাংশ ব্যয়ের লক্ষ্য ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে
বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে বিমানের কার্গো হোল্ড থেকে লাগেজ বেল্ট পর্যন্ত পুরো যাত্রাপথ টার্মিনালের সিসিটিভি মনিটরে সরাসরি সম্প্রচার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।
২ ঘণ্টা আগে
জয়নুল আবদিন ফারুক বলেন, প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে কমিটি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।
২ ঘণ্টা আগে