সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণের সার্টিফিকেট/প্রমাণপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে। আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারিকৃত ২১ জানুয়ারি তারিখের ১৪১ নম্বর পত্র অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যে কোন পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা গ্রহণপূর্বক এ সংক্রান্ত প্রমাণপত্র/সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করতে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
৭ মিনিট আগে
১৯৮৭ সালের ১ জানুয়ারি খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
৩৭ মিনিট আগে
নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেল। এর মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসেছে দুইবার। মন্ত্রিসভার রদবদলও হয়ে গেল একবার। কিন্তু সংসদীয় কমিটিগুলো গঠনের গতি খুবই ধীর। ৫০টি কমিটির মধ্যে ছয় মাসে গঠিত হয়েছে মাত্র ১৫টি।
৭ ঘণ্টা আগে
মন্ত্রিসভা থেকে কয়েকজনের বাদ পড়ার গুঞ্জন থাকলেও গত শুক্রবারের পরিবর্তনে তা না হওয়ায় তাঁদের উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ফিরেছে। কর্মদক্ষতা, দাপ্তরিক কর্মকাণ্ডসহ কিছু কারণে কয়েকজনের বাদ পড়ার গুঞ্জন চলছিল। তবে শুক্রবারের রদবদলে নতুন তিনজন পূর্ণ মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন, বাদ পড়েছেন একজন।
৮ ঘণ্টা আগে