
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার তাঁর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ হলো—বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। বিদ্বেষমূলক কথা প্রচলিত বা আন্তর্জাতিক কোনো আইনেই বলা যায় না।
আমিনুল ইসলাম বলেন, ‘উনার স্বাভাবিক কথাবার্তার ওপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে উনি দণ্ডপ্রাপ্ত এবং উনার রায় কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই সরকারের কাজ।’
চিফ প্রসিকিউটর বলেন, উনি দেশে ফিরলে যদি আপিল করার আইনগত সুযোগ থাকে এবং উনি আপিল করেন, তবে আপিল নিষ্পত্তি সাপেক্ষে রায় কার্যকর হবে। আর যদি আপিলের সুযোগ না থাকে, তবে আইন অনুযায়ী রায় বাস্তবায়ন হবে। আইনের ২১ (২) বা ২১ (৩) ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করতে হয় এবং এরপর আর আপিল করার সুযোগ নেই।
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের সার্বিক পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের মধ্যে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো তদন্ত ও বিচার শেষ করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি ক
১৫ মিনিট আগে
বাজারে আটটি ব্র্যান্ডের ফেয়ারনেস ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ শনাক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এই আট ক্রিমের সাতটিই পাকিস্তানি পণ্য। একটি চীনা পণ্য। এসব পণ্য বিপণন, মজুত ও ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
২৮ মিনিট আগে
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকা সফরে এসেছে। গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
৪১ মিনিট আগে
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানো ও বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে সরকার।
১ ঘণ্টা আগে