
বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষ ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে এবং নেতিবাচক অবস্থান রাখেন। বিপরীতে দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ ইসরায়েল রাষ্ট্রের প্রতি সমর্থনসূচক বা ইতিবাচক অবস্থান রাখেন। এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে। এতে মোট ৩৬টি দেশ ও অঞ্চলে ইসরায়েল নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
সাধারণত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জনসাধারণ, গণমাধ্যম এবং নীতিনির্ধারকদের বোঝাপড়ায় সহায়তা করতে গবেষণা পরিচালনা করে পিউ রিসার্চ সেন্টার। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নানা দেশকে কীভাবে দেখে, সে বিষয়ে আমরা নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে। বহু বছর ধরেই তারা ইসরায়েল সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনমত এবং বৈশ্বিক জনমত নিয়ে গবেষণা করে আসছে।
পিউ রিসার্চ ৩৬টি দেশ ও অঞ্চলে মোট ৪৪ হাজার ৬৫৭ জনের মধ্যে জরিপ পরিচালনা করেছে। দেশ ও অঞ্চলগুলো হলো—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, ঘানা, গ্রিস, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল, যাতে প্রতিটি দেশ বা অঞ্চলের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মতামত সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই বিশ্লেষণে ব্যবহৃত জরিপের প্রশ্ন, উত্তর এবং জরিপ পদ্ধতি এখানে পাওয়া যাবে। ৩৬টি দেশ ও অঞ্চল মিলিয়ে মধ্যম হিসেবে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত পোষণ করেন। বিপরীতে ২৫ শতাংশের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।
জরিপে অন্তর্ভুক্ত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে ইসরায়েল সম্পর্কে দৃষ্টিভঙ্গি বিশেষভাবে নেতিবাচক। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। গাজায় জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি।
জরিপে উঠে এসেছে বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করেন। এ ছাড়া, আরও ১৫ শতাংশ মানুষ কিছুটা নেতানিবাচক ধারণা পোষণ করেন। এখানে, আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের জনগোষ্ঠীর বেশ বড় একটি অংশই ইসরায়েল সম্পর্ক ইতিবাচক ধারণা পোষণ করেন। অর্থাৎ সামগ্রিকভাবে ৭৯ শতাংশের বেশি মানুষ ইসরায়েলের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করেন।
পিউ রিচার্সের তথ্য বলছে, বাংলাদেশের ৮ শতাংশ মানুষ ইসরায়েলের ব্যাপারে কিছু ইতিবাচক ধারণা পোষণ করেন এবং খুবই ইতিবাচক ধারণা পোষণ করেন ৪ শতাংশ। এই দুই অংশ মিলিয়ে প্রায় ১৩ শতাংশ মানুষ ইসরায়েলের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করেন।
জরিপে অন্তর্ভুক্ত সব ইউরোপীয় দেশেও ইসরায়েল সম্পর্কে তুলনামূলকভাবে নেতিবাচক মূল্যায়ন দেখা গেছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনে প্রায় অর্ধেক বা তারও বেশি প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, ইসরায়েল সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। অন্যদিকে, জরিপে অন্তর্ভুক্ত সাব-সাহারান আফ্রিকার কয়েকটি দেশে ইসরায়েল সম্পর্কে সবচেয়ে ইতিবাচক মতামতগুলোর কিছু পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, কোনো শিশু নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরও পুলিশ জিডি নিতে চায় না। অথচ যত দ্রুত জিডি নিয়ে অনুসন্ধান করা হবে, তত বেশি শিশুকে ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই নিখোঁজ শিশুদের বিষয়ে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
২ মিনিট আগে
রোহিঙ্গা সংকট যেন অন্য কোনো বৈশ্বিক রাজনৈতিক সংঘাত বা সংকটের আড়ালে চাপা পড়ে না যায়, সে বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘের আন্তর্জাতিক নজরদারি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে সক্রিয় রাখতে হবে।
১১ মিনিট আগে
পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের
২২ মিনিট আগে
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদ-নদী এবং সংশ্লিষ্ট খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা নিশ্চিত করার বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
৩৫ মিনিট আগে