
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা এসব সম্পদ ক্রোকের নির্দেশনা চেয়ে আদালতে সাতটি আবেদন করেন। আবেদনের শুনানি শেষে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, দুবাই ও কম্বোডিয়ার এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত।
দুদকের আবেদন থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৪০টি, মালয়েশিয়ার ৪৭, থাইল্যান্ডের ২৩, ভিয়েতনামের ৩৩, ভারতের বিভিন্ন রাজ্যে ৯, দুবাইয়ে ৫৯ ও কম্বোডিয়ায় ১১৭টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সাবেক এই মন্ত্রীর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৫৮০টি বাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছিল।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন করে দখলে রেখেছেন এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জন করেছেন। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন দুর্নীতির অভিযোগে ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। তাঁর দুর্নীতি ও অর্থ পাচারের ব্যাপক অনুসন্ধান কার্যক্রম চলছে। মামলাগুলোরও তদন্ত কার্যক্রম চলছে।
সাইফুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের অনুসন্ধান চলাকালে তাঁর স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়ির প্রতিবেশী ওসমান তালুকদারের বাড়ি থেকে বিভিন্ন দলিলপত্র উদ্ধার হয়। ওই সব দলিলপত্রে দেখা যায়, সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের দেশের বাইরে ৩২৮টি সম্পদ রয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজনে এসব সম্পদ ফেরত আনা জরুরি। এ জন্য সেগুলো ক্রোকের নির্দেশ প্রয়োজন।
শুনানি শেষে আদালত ক্রোকের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আদালতের নির্দেশ কার্যকর করতে দুদককে সহযোগিতা করার নির্দেশ দেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে