বাসস, ঢাকা

ইতালির সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি আশ্বাস দিয়েছেন, ইতালিতে বাংলাদেশি কর্মীদের দীর্ঘমেয়াদী ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে। যা দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন জোরদার করার প্রতি রোমের প্রতিশ্রুতির প্রতিফলন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠককালে তিনি এই আশ্বাস দেন।
এসময় তারা বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের সমস্যা ও সংকট মোকাবিলায় যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উভয় পক্ষই দু’দেশের অর্থনীতিতে ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে।
১৯৭২ সাল থেকে দু’দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে— উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থনের কথা অবহিত করেন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এর চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে, টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে কৃষি খাতে, ইতালির অধিকতর বিনিয়োগের আহ্বান জানান।
তিনি আরও জানান, বর্তমান সরকার, বিশেষত বিডা বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করে বাংলাদেশে একটি উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ প্রতিরক্ষা উপকরণের উৎসের বৈচিত্র্য আনতে চায়-উল্লেখ করে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।
উপমন্ত্রী ত্রিপোদি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করেন এবং ইতালির অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তা পুনর্ব্যক্ত করেন।
মিয়ানমারের ভেতরে সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে— পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনই এই সমস্যার একমাত্র সমাধান।
ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনও ইইউ দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।

সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেন।
১০ মিনিট আগে
২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে