
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ একাধিক দেশে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেমব্রিজ।
গত বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে কেমব্রিজ এ তথ্য জানায়।
কেমব্রিজ কর্তৃপক্ষ জানায়, প্রশ্নপত্রটি তাদের কঠোর নীতিমালা ভঙ্গ করে আগেভাগেই শেয়ার করা হয়েছিল। ফাঁস হওয়া প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই পরীক্ষার নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলে ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো পদ্ধতিতে ফল তৈরির পরিবর্তে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কেমব্রিজ কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলগুলোর হতাশা ও উদ্বেগ তারা বুঝতে পারছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেন এবং ন্যায্য মূল্যায়নের জন্য তাঁরা কেমব্রিজের ওপর আস্থা রাখেন। সেই আস্থা অটুট রাখতে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা বোর্ডের মতো তাঁরাও প্রায়ই প্রশ্নফাঁসের অভিযোগ পেয়ে থাকে, যার বেশির ভাগই ভুয়া। সাধারণত প্রতারকেরা অর্থের বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। কেমব্রিজ নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র বিক্রি বা ছড়িয়ে দেওয়ার যেকোনো অভিযোগ তদন্ত করে থাকে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের সঙ্গেও তারা কাজ করে বলে জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণিত (৯৭০৯/১২) বিষয়ের পুনঃপরীক্ষা আগামী ৯ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এর জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। ১৫ মের মধ্যে স্কুলগুলোকে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র গ্রহণ ও পরিচালনার নিয়মাবলি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। একই সঙ্গে জুন সিরিজ থেকে প্রত্যাহার ও নভেম্বর সিরিজে নিবন্ধন-সংক্রান্ত তথ্যও জানানো হবে।
কেমব্রিজ জানিয়েছে, পুনঃপরীক্ষা হলেও ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কেমব্রিজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীদারদের সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। গোপন পরীক্ষাসামগ্রী ফাঁস বা অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
কেমব্রিজের তথ্যমতে, এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। এ ছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই ব্যবস্থা কার্যকর হবে।

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
৩ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
৬ ঘণ্টা আগে