বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে নৌপুলিশে পদায়নের আদেশপ্রাপ্ত) শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলা পুলিশে এবং সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের এএসপি মো. আজম খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের এএসপি এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তাদের
তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

দেশে এলপিজির সরবরাহে ঘাটতি না থাকলেও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথাও সংকট দেখা দিলে তার কারণ অনুসন্ধান ...
৮ মিনিট আগে
পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারের নামে ৯২ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর প্রয়াত স্ত্রীর নামেও পাওয়া গেছে ৩৫ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য। এ অবস্থায় প্রলয় কুমারের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জা
১৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন
১৫ মিনিট আগে
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক মো. নওশেরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ অর্জন, সম্পদবিবরণীতে ৮ লাখ ৯১ হাজার ৯৮ টাকার তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ...
১ ঘণ্টা আগে