
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভয়াবহ পৃথিবীতে জীবন তথা মানবতার জয়গান গাইবার অনুপ্রেরণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি (বিসিএসএএ) আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা এই মন্তব্য করেন। রাজধানীর শাহবাগে একাডেমির অডিটোরিয়ামে এই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
‘দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ’ শীর্ষক আলোচনায় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘনিষ্ঠ কবি ছিলেন। জীবনঘনিষ্ঠ বলেই তাঁরা মানুষের চিরকল্যাণ ও মনুষ্যত্বের বিকাশের কথা বলেছেন।’
বর্তমানে মানুষ তাঁদের কর্তব্য পালনে উদাসীন, নিষ্ক্রিয় ও ব্যর্থ উল্লেখ করে সি আর আবরার বলেন, একজনের প্রতি অন্যজনের মানবিক সহানুভূতি, সহমর্মিতা আজ বিলুপ্তপ্রায়। নিজের ক্ষুদ্র স্বার্থে অপরকে নির্যাতিত ও নিপীড়িত করতে আমরা কুণ্ঠাবোধ করি না, দ্বিধান্বিত হই না। বিশ্বের চারদিকে আজ রণদামামা বেজে উঠেছে। এর ফলে লাঞ্ছিত হচ্ছে মানুষ, বিপন্ন হচ্ছে মানবতা।
এই নৈরাজ্য ও অমানবিক পরিবেশের বিরুদ্ধেই নজরুল রণ হুংকার দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ চরম বিপর্যয়ের মধ্যেও মানুষের কল্যাণবোধের প্রতি আস্থা হারাতে চাননি বলে মন্তব্য করেন উপদেষ্টা।

সি আর আবরার বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল এই ভয়াবহ পৃথিবীতে জীবনের জয়গান গাইবার অনুপ্রেরণা দিয়েছেন আমাদের। এই জন্যই এই দুই কবি আমাদের জন্য আজও সমান প্রাসঙ্গিক। তাঁদের রচনার মানবিক আবেদনে উদ্বুদ্ধ হওয়ার জন্য তাঁদের পাঠ-অধ্যয়ন আমাদের জন্য আবশ্যিক।’
উপদেষ্টা সভায় ব্যক্তিগত জীবনে রবীন্দ্র ও নজরুলের সাহিত্য থেকে প্রেরণা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় করেন।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের উপপরিচালক কুদরত-ই-হুদা।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৯ মিনিট আগে
তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয় এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক—বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে...
২ ঘণ্টা আগে
জুলাই শহীদদের হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তবে বিচারের নামে কারও প্রতি যেন অবিচার না হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একটু বিলম্ব হোক, তবু অন্যায়কারীর যেন সঠিক বিচার হয়। আমরা সেই চেষ্টাই করব।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহত ব্যক্তিদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ‘শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহত ব্যক্তিদের জীবনমান নিশ্চিত করতে এবং তাঁদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।’
৩ ঘণ্টা আগে