
সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা ব্যবহার করে ১৯৯১ সাল থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি কত জনের সাজা মওকুফ, হ্রাস ও স্থগিত করেছেন, তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। আইন, স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওমর ফারুক এই নোটিশ পাঠান। আগামী ১৫ দিনের মধ্যে তালিকা না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, ‘দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাবলে অনেক হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছেন। রাষ্ট্রপতির মার্জনায় অনেক ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সমাজে আতঙ্ক ছড়াচ্ছে। রাষ্ট্রপতি কীভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগি, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা বা দণ্ড মওকুফ করে দায়মুক্তি দিচ্ছেন, তা একজন নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে।’
নোটিশে আরও বলা হয়, ‘সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনোরূপ বল প্রয়োগ আছে কি না, তাও ক্ষতিয়ে দেখা দরকার। রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতার উৎস বা কোন আইন দ্বারা তিনি কীভাবে, কোন প্রক্রিয়ায় তা করে থাকেন বা দণ্ড মওকুফের মানদণ্ড কী, তা মানুষের জানা দরকার।’

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
২ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৪ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৫ ঘণ্টা আগে