
প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রায় পরিবর্তনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি মামলা খারিজ করে দেন।
সকালে অ্যাডভোকেট ইমরুল হাসান মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে গ্রহণযোগ্য উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন। অ্যাডভোকেট ইমরুল হাসান মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, মামলার অভিযুক্ত খায়রুল হক বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ১ অক্টোবর নিয়োগপ্রাপ্ত হন। তিনি ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বাদী জানান, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যোগ করা হয়েছিল। এর পর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন রিট আবেদন করেন। ২০০৪ সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ বলে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারী পক্ষই আপিল বিভাগে আপিল করেন। তবে এম সলিম উল্লাহ অসুস্থতার কারণে মারা যাওয়ায় আব্দুল মান্নান খান নামের আরেকজন আইনজীবী রিট আবেদনটিকে এগিয়ে নিয়ে যান। দীর্ঘ সময় পরে ২০১০ সালের ১ মার্চ আপিল বিভাগে এর শুনানি শুরু হয়। আপিল আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে শীর্ষস্থানীয় আটজন আইনজীবী বক্তব্য দিয়েছেন। অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, অ্যামিকাস কিউরিদের বক্তব্য আমলে না নিয়ে বিচারপতি খায়রুল হক তড়িঘড়ি করে আপিল বিভাগের সাত বিচারপতির মতামতের ভিত্তিতে রায়ের জন্য দিন নির্ধারণ করেন। পরে ছয় বিচারপতির মধ্যে তিন বিচারপতি অ্যামিকাস কিউরিদের সঙ্গে একমত হন এবং ত্রয়োদশ সংশোধনী কোনো সংকট তৈরি করেনি বলে মত দেন। কিন্তু অপর তিন বিচারপতি ভিন্ন মত তুলে ধরলে মামলার ফলাফল টাই হয়। তাই প্রধান বিচারপতি হিসেবে এ বি এম খায়রুল হকের হাতে এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেন। কিন্তু রায়ের ব্যাপারে জনমনে অসন্তুষ্টি দেখা দেওয়ায় তিনি আর স্বাক্ষর প্রদান করেননি এবং নথি নিজ জিম্মায় বাসায় নিয়ে রাখেন—যা বেআইনি।
মামলায় অভিযোগ করা হয়, এ বি এম খাইরুল হক নিজের পছন্দের রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এবং ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য প্রতারণা ও জাল–জালিয়াতির আশ্রয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়েছেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
২৩ মিনিট আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে