
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আগামী ৪ জুন থেকে তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। দুই দেশ কৌশলগত সম্পৃক্ততা আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে এমন প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে নির্ধারিত রয়েছে। এই সাক্ষাৎ ৬ জুন অনুষ্ঠিত হতে পারে।
বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে, আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আপনি জানেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। তাই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।’
গত ১৪ মার্চ আঙ্কারায় হাকান ফিদানের কার্যালয়ে তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকের ফলাফল আগামী বছরগুলোতে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং কৌশলগত অংশীদারত্ব গভীর করতে অবদান রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
ওই বৈঠকে বাংলাদেশ, দেশে তুরস্কের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার ওপরও গুরুত্বারোপ করে।
তুরস্ক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়েই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আঙ্কারার ওই বৈঠকে হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বিএনপি সরকারের গঠনের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর নিয়ে আলোচনা করে। তাঁরা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। গাজাকে কেন্দ্র করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার পক্ষে একসঙ্গে কাজ করার যৌথ অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, কূটনৈতিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সময় তুরস্কের ডিপ্লোম্যাসি একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৮ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৯ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
১২ ঘণ্টা আগে