
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক চায় নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন-সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দিয়েছে ইসির এনআইডি উইং। চাকরিজীবীদের বেতন-ভাতাদি সুষ্ঠুভাবে প্রদানের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনআইডি আইনের ব্যবহার বাধ্যতামূলক আছে, আইবাসেরও (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম) আছে। তাই সব রাষ্ট্রীয় সংস্থা ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এনআইডি যেন অনুসরণ করে।
গতকাল সোমবার এখনো নিয়োগের ক্ষেত্রে এনআইডি আমলে না নেওয়া সরকারের ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ বৈঠকের অগ্রগতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, ইসিতে এনআইডি সংশোধনকারীদের বিরাট একটি অংশ সরকারি চাকরিজীবী। আগে তাঁরা ভাউচারের মাধ্যমে বেতন পেতেন। এখন আইবাসের মাধ্যমে এনআইডির ভিত্তিতে বেতন পান। এটা তাঁদের রুটি-রুজি, বেতন-ভাতা, সন্তানদের ভরণ-পোষণ ইত্যাদি জড়িয়ে আছে। আইবাসে বেতন হওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
ডিজি এনআইডি বলেন, ‘কোনো কোনো অফিস এনআইডি ঠিক না হলে বেতন বন্ধ হয়ে যাবে বলেছে। তখন তারা আইবাসে যায়, আইবাস থেকে তাদের অফিসে যায়, তারা বলে তাদের কিছু করার নেই। তখন তারা আমাদের কাছে আসে। আমাদের অফিস আসলেও অনেক সময় সরাসরি সংশোধন করা যায় না। অনেক সময় নিষ্কৃতিও দেওয়া যায় না।’
চাকরির ক্ষেত্রে যাঁরা এনআইডিকে গুরুত্ব দেননি, তাঁদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর সংস্থাদের নিয়ে সোমবার বৈঠক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু বাধ্যতামূলকভাবে জনপ্রশাসন থেকে আইনি কাঠামোর মধ্যে বিষয়টি আসেনি, তাই হয়তো ইগনোর করা হয়েছে। আইনি কাঠামোর মধ্যে এলে এটা আর থাকবে না। যদিও এনআইডি আইনে এর ব্যবহার বাধ্যতামূলক আছে, আইবাসেরও আছে। তাই সব সংস্থা ভবিষ্যতে এনআইডি যেন অনুসরণ করে সেটা আমরা চেয়েছি। তাঁরা বলেছেন, যাঁদের বেতন-ভাতা আটকে গেছে, যদি কর্তৃপক্ষের পক্ষে বেতন-ভাতার ব্যবস্থা করা যায়, সে উদ্যোগ নেওয়ার কথা তাঁরা বলেছেন।’

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো বলছে, গত ফেব্রুয়ারিতেই এ বিষয়ে গণভোট হয়ে গেছে। এখন সরকার নতুন একটা গণভোট করে আগের গণভোটের রায়কে বাতিল করার চেষ্টা করছে।
১ ঘণ্টা আগে
কৃষির বেশ কয়েকটি প্রকল্পের পরিচালক (পিডি) বদলে তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দুটি সংস্থা। পিডি বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১১টি প্রকল্প ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি প্রকল্প। একসঙ্গে এত প্রকল্প পরিচালক পরিবর্তন নিয়ে কৃষিমন্ত্রী...
৫ ঘণ্টা আগে
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
৫ ঘণ্টা আগে
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
৬ ঘণ্টা আগে