
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘এবারের নির্বাচনে দুটি ব্যালট থাকছে, এ জন্য সময় ব্যবস্থাপনা নিয়ে সতর্ক থাকতে হবে। আমরা মক ভোটিং করে দেখেছি, ভালো ফ্লো রাখতে একজন ভোটারের পরে আরেকজন ঢুকতে গড়ে দেড় মিনিট সময় লাগে। আর ভেতরে একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড নিয়েছেন।’
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। গত শনিবার আধা বেলা মক ভোটিংয়ের আয়োজন করেছিল ইসি।
গণভোটের প্রশ্ন পড়তেও ভোটাররা সময় নিয়েছেন জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘যিনি না পড়ে সিল দিচ্ছেন, তিনি ২ মিনিটে শেষ করছেন, আবার যিনি পড়ছেন, তিনি ৭-৮ মিনিটও সময় নিয়ে ভোট দিয়েছেন।’
সার্বিক বিবেচনায় নিয়ে এবার ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে জানিয়ে সানাউল্লাহ বলেন, ‘৭ ডিসেম্বর কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।’
এ নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। গত তিনটি নির্বাচনে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সে ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’
সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই উল্লেখ করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ। গণভোটের যে চারটা প্রশ্নের ওপর শুধু একটা উত্তর— সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে সবাই একমত হয় না, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।’
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি), ইটিআই ও ব্যালট প্রকল্পের যৌথ আয়োজনে চার ব্যাচে মোট ২২০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নেবেন।
ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি বলেছে, পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বক্তব্যে সর্বদা পেশাদারত্ব, সংযম এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত...
২৮ মিনিট আগে
বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন আঙ্গিকে পরিচিত করতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয়...
২৯ মিনিট আগে
ঢাক-ঢোল বাদন, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনাসহ দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশ্বজনীন এই শিল্পধারার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির....
১ ঘণ্টা আগে
দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩’-এর ধারা ১০(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আব্দুস সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন...
২ ঘণ্টা আগে