দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ ও পরামর্শ আহ্বানে সাড়া পাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৯ এপ্রিল উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ই-মেইলের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে এ সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
আজ সোমবার উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, গতকাল রোববার (১১ মে) দুপুর ১২টা ৪৫ পর্যন্ত মোট ৯০৯টি ই-মেইল জমা পড়েছে।
জানানো হয়েছে, প্রথম ৪০০টি ই-মেইল পর্যালোচনার ভিত্তিতে ১২৮টি গুরুত্বপূর্ণ অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে। এই পর্যালোচনায় উঠে আসা তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ ও পরামর্শ এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত, যার সংখ্যা ৪৪টি। এরপরই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (৩২টি) এবং ভূমি মন্ত্রণালয় (১৬টি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত ৪টি অভিযোগ ও পরামর্শও এই প্রাথমিক পর্যালোচনার আওতায় এসেছে।
অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ ও পরামর্শ এসেছে। এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (৮ টি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (৬ টি), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (৫ টি), রেলপথ মন্ত্রণালয় (৫ টি), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (৪ টি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (৩ টি), পানি সম্পদ মন্ত্রণালয় (২ টি), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২ টি), শিক্ষা মন্ত্রণালয় (২ টি), বাণিজ্য মন্ত্রণালয় (২ টি) উল্লেখযোগ্য।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত একটি করে অভিযোগ ও পরামর্শ পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।
এই কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যেই তাদের আওতাধীন অভিযোগ ও পরামর্শগুলোর সমাধানে কাজ শুরু করে দিয়েছে। অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর সম্পর্কিত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে, অবশিষ্ট ই-মেইলগুলোর পর্যালোচনা কার্যক্রম চলমান।

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীতে মোটরসাইকেল মেকানিক মো. নয়ন মিয়া হত্যার আলাদা ঘটনাস্থল দেখিয়ে আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি মামলা করেছেন তাঁর শ্বশুর, অন্যটি তাঁর বাবা। শ্বশুরের করা মামলায় ঘটনাস্থল অসত্য উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। তবে গণভোটের অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে উল্লেখ করে তা বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
৬ ঘণ্টা আগে
সরবরাহে ঘাটতি খুব সামান্য। মজুত নিয়েও আপাতত বড় দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরও সারা দেশের তেলের পাম্পগুলোতে এক মাস ধরে যেন ‘হাহাকার’ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট মহল ও বিশ্লেষকেরা বলছেন, মূলত দুর্বল পরিকল্পনা, তথ্যের ঘাটতি, ব্যবসায়ী ও ভোক্তাপর্যায়ে কিছু মজুতদারিতে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
৭ ঘণ্টা আগে
কিছুক্ষণ পর ২৫-৩০ জন পুলিশ ওই চায়ের দোকানের সামনে আসে। কিছু পুলিশ সদস্য উচ্চস্বরে বলছিলেন—‘সবাইকে ক্রসফায়ার করে দে’। চায়ের দোকানের শাটার খুলে পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে বের করে হাতের অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়...
৮ ঘণ্টা আগে