
দেশে বর্তমানে সাড়ে তিন কোটি বিদ্যুতের মিটার রয়েছে। যার মধ্যে পাঁচ লাখ মিটারে ত্রুটি রয়েছে, যা শতাংশের হিসাবে প্রায় দেড় শতাংশ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ভুতুড়ে বিদ্যুৎ বিল, প্রি-পেইড ও পোস্টপেইড মিটারের ত্রুটি নিয়ে সদস্যরা আলোচনা করেছেন। একই সঙ্গে বৈঠকে কমিটির সদস্য তানভীর শাকিল জয় একটি মিটার নিয়ে আসেন যা সংযোগ ছাড়াই চালু থাকার সংকেত দেখাচ্ছিল।
বৈঠকে একাধিক সদস্য গ্রাহক পর্যায়ে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কথা বলেন। তাঁরা বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল বেশি আসে। সেটা সংশোধনে গেলে গ্রাহকেরা হয়রানির শিকার হন। এগুলো বন্ধ করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে তা দ্রুত প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
কমিটির সদস্য কানন আরা বেগম বলেন, ‘বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বলা হয় এখনো শতভাগ প্রি-পেইড মিটার হয়নি। সেখানে কিছু ত্রুটি আছে বলে জানায়। এ ছাড়া আমরা বলেছি কিছু মিটার বিদ্যুৎ না থাকলেও ঘুরে। আমাদের সদস্য তানভীর শাকিল জয় ওই রকম একটি মিটার বৈঠকে নিয়েও আসেন। যা সংযোগ ছাড়াও ঘুরছে বলে সবাইকে দেখায়। আমরা বলেছি মিটারগুলোর সমস্যা কী? সেগুলোর মানোন্নয়নে ব্যবস্থা নিতে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
বৈঠকে মিটার নিয়ে উপস্থিত হওয়া প্রসঙ্গে তানভীর শাকিল জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকা থেকে কিছু গ্রাহক এসে মিটারটা দিয়েছিল। তারা দেখিয়েছে সংযোগ না থাকলেও লাইট জ্বলছিল। আমি বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করলাম। তারা (বিদ্যুৎ বিভাগ) বলল কারিগরি ত্রুটির কারণে লাইট জ্বলতে পারে, তার মানে এ নয় যে এটার বিল উঠেছে। আমি বলেছি বিষয়টি গ্রাহকদের জানাতে হবে। কারণ তাদের মনে বিভ্রান্তি আছে। মন্ত্রণালয় বলেছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সাড়ে তিন কোটি মিটারের মধ্যে ৫ লাখ মিটারের ত্রুটি পেয়েছে। যা ১ দশমিক ৫ শতাংশ। তারপরও যে সমস্যাগুলো এসেছে সেগুলোর প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করবে।
সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে সারা দেশের বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে বলে কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। যা মেরামত করা হচ্ছে বলে উল্লেখ করে আগামী দুই/তিন দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়। এ ছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যাঘাত হচ্ছে বলেও কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
কমিটির সভাপতি জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা নবায়নযোগ্য জ্বালানি, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, বিদ্যুতের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেছি। মানুষ যাতে ভবিষ্যতে বিদ্যুৎ থেকে শতভাগ সেবা পায় সেই সুপারিশ করেছি।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার ক্রয় হয়েছে কি না সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে।
কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, ওমর ফারুক এবং কানন আরা বেগম।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে