অপরিণত ও স্বল্প ওজনের নবজাতকের চোখে অন্ধত্ব বয়ে আনতে পারে রেটিনোপ্যাথী অব প্রিম্যাচুরিটি (আরওপি)। যখন নবজাতকেরা মাতৃগর্ভে ৩৫ সপ্তাহের আগেই জন্ম নেয় এবং তাদের ওজন যখন ২০০০ গ্রামের বা ২ কেজির নিচে থাকে। এদের বাঁচিয়ে রাখাতে নিউন্যাটোলজি বা এনআইসিইউতে রাখা হলে এই রোগটি দেখা যায়। আরওপি ও অন্যান্য চোখের সমস্যার কারণে দেশে বছরে ৪০ হাজার শিশু অন্ধত্ব বরণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত ‘রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনার এই তথ্য জানানো হয়।
আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্চয় কুমার দে ‘আরওপি: এ চ্যালেঞ্চ ফর ইনট্যাক্ট সারভাইভাল অফ প্রিটার্ম নিউবর্ন’ এবং চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ‘আরওপি: ব্লাইন্ডিং অব নিউন্যাটোস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় জানানো হয়, এই রোগটির বিশেষ দিক হল, জন্মের সময় নবজাতক এ রোগে আক্রান্ত থাকে না। এমনকি জন্মগ্রহণের প্রথম ১৪ বা ১৫ দিনের মধ্যে রোগটি নবজাতকদের হয় না। যখন এই রোগটি শনাক্তের সঙ্গে সঙ্গে চিকিৎসা না হলে নবজাতকরা অন্ধ হয়ে যেতে পারে।
২০০০ গ্রামের নিচে বা ৩৫ সপ্তাহের আগে জন্ম নেওয়া নবজাতকদে ৩০ দিনের ভেতর অনন্ত একবার চক্ষু পরীক্ষা করতে হবে। যারা ২৮ সপ্তাহের আগে হয়েছে এবং ১২০০ গ্রামের নিচে ওজন নিয় জন্ম নেয় তাদের ক্ষেত্রে এই স্ক্রিনিংয় নির্ধারণ করা হয়েছে। কারণ এদের ক্ষেত্রে আরও আগেই যদি রোগটি চিকিৎসা না হয়, তাহলে তারা শিগগিরই অন্ধত্বের দিকে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, দেশের ২৩ দশমিক ৭ শতাংশ নবজাতক আরওপি আক্রান্ত। আরওপি চিকিৎসায় ভালো হয়। তবে যাদের ক্ষেত্রে চিকিৎসায় আরওপি ভাল হবে না, তারা অন্ধ হয়ে যায়। সেই অন্ধত্ব অনিবারণযোগ্য।
গবেষণায় দেখা গেছে, যেসব নবজাতক সময়ের আগে জন্মায়, অতিরিক্ত অক্সিজেন পায়, সংক্রমণে ভোগে, মেকানিক্যাল ভেন্টিলেশন সেবা পায়, যাদের বার বার রক্ত সঞ্চালন করা হয়, তারা আরওপি ঝুঁকিতে থাকে।
আরওপি স্ক্রিনিং কম বয়সেই নির্ণয় করা যায়। এই বিশ্ববিদ্যালয়ে নবজাতক বিভাগ ২০১৩ সাল থেকে চক্ষু বিভাগের সঙ্গে আরওপি স্ক্রিনিং এবং চিকিৎসা দিয়ে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আরওপি অনেকের কাছে নতুন। নবজাতকদের যখনই অক্সিজেন বেশি দেয়া হয় তখনই এটি বেশি হয়। আজকাল কিছু সিজারিয়ান সেকশন সময়ের আগে করা হয়, টেস্ট টিউব বেবির মা ও শিশুর সুস্থতায় আরলি সিজারিয়ান সেকশন করা হয়। এ সব নবজাতকদের মধ্যে অনেক শিশু আরওপি রোগে আক্রান্তের আশঙ্কা থাকে।
বিশ্ববিদ্যালয়ে আরওপি সেন্টার প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৫৯৬ জন রোগী এসেছে। যার মধ্যে ২৩ দশমিক ৭ শতাংশের আরপি শনাক্ত হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত এবং কার্যকরভাবে পরিচালনার জন্য স্পষ্ট দিকনির্দেশন
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নাগরিকদের গুজবে বিভ্রান্ত না হয়ে আইনকে শ্রদ্ধা করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করা এবং যেকোনো অভিযোগ বা অসন্তোষের ক্ষেত্রে আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।
২ ঘণ্টা আগে
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও দুর্গত মানুষের...
৫ ঘণ্টা আগে