নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গী হিসেবে থাকছেন— সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
এই নতুন ইসি নিয়ে বিশিষ্টজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা পরিচিত কেউ নন। তাই তাঁদের বিষয়ে মন্তব্য করতে চান না অনেকে।
ইসি গঠনের আগে সুপারিশকৃত নামগুলো প্রকাশ হোক এমনটা চেয়েছিলেন অন্য অনেকের মতো আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকও। তাঁর মতে, ইসি গঠন প্রক্রিয়া হয়েছে গোপনে।
নতুন নির্বাচন কমিশন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহদীন মালিক বলেন, ‘আমরা চেয়েছিলাম যেন শক্ত প্রক্রিয়ায় হয়। আমরা হঠাৎ পাঁচজনের নাম জানলাম। চেয়েছিলাম চূড়ান্ত করার আগে তাঁদের নাম অনুসন্ধান কমিটি যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতার নিরিখে মূল্যায়ন করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করুক। কিন্তু সবই তো হয়ে গেল গোপনভাবে। আমরা জানি না এই পাঁচজনের নাম কোন দল প্রস্তাব করেছে। অর্থাৎ কোন দলের প্রিয়পাত্র। এই গোপন প্রক্রিয়ায় হতাশ হয়েছি।’
এর আগে নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত ৩১৬ জনের নাম সার্চ কমিটির পক্ষ থেকে প্রকাশ করা হলে নিজের নাম প্রত্যাহার চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন ড. শাহদীন মালিক।
নতুন নির্বাচন কমিশনের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘নতুন গঠন হওয়া ইসির দায়িত্বপ্রাপ্তদের বিষয়ে কিছুই জানি না। আমি আসলে তাঁদের চিনি না। তাঁদের নিয়ে মন্তব্য করব কীভাবে? তাঁদের জীবনবৃত্তান্ত জানতে পারলে হয়তো বলা যেত। আমাদের একটা দাবি ছিল, যাঁদের নাম জমা দেওয়া হবে যেন তা প্রকাশ করে। সেটা তো করল না।’

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে