
নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পক্ষ থেকে প্রস্তাবিত ৩১৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। এই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি লেখেন তিনি। আজকের পত্রিকাকে চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
শাহদীন মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাম কে প্রস্তাব করেছে, কারা প্রস্তাব করেছে জানি না। আমি এটিতে আগ্রহী নই। কেউ আমার সঙ্গে কোন কথা বলেনি। আমি গণমাধ্যমে দেখে অবাক হয়েছি।’
শাহদীন মালিক তাঁর চিঠিতে লিখেছেন, ‘...নির্বাচন কমিশনে নিয়োগের জন্য বিবেচনাধীন নামের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমার নজরে এসেছে। আমি এই পদের জন্য আমার নাম প্রস্তাব করিনি এবং কেন এই তালিকায় আমার নাম রয়েছে তা নিশ্চিত নই।’
তিনি সেখানে আরও লিখেন, ‘আমি এতদ্দ্বারা উল্লিখিত নামের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে আমার নাম প্রত্যাহার করার জন্য লিখছি এবং ইসির কোনো পদের জন্য বিবেচিত হতে চাই না।’
নাম প্রত্যাহারে চিঠি পাঠানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ভালো নির্বাচন কমিশন না হলে তো সমালোচনা করব। তখন কেউ বলতে না পারে, ওনার নাম ছিল, ওনারে বনানো হয় নাই…। ফেসবুকে এটা ট্রল হবে। এটা যেন না হয়। সেই জন্য সেফটি মেজার হিসেবে নাম প্রত্যাহারের আবেদন করেছি।’

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৮ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে