সাবমেরিন কেব্ল রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট-সেবা। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেব্ল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এজন্য শনিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কেব্লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। ফলে ওই ১২ ঘণ্টা দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট-সেবা বিঘ্নিত হতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এই সময়ে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল (সিমিউই-৫) যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য, যেটি বাংলাদেশ সাবমেরিন কেব্লসের ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ ও সিমিউই-৫ কেব্ল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪-এর জন্য বিএসসিসিএলের কেব্ল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫-এর জন্য বিএসসিসিএলের ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়।

জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য ২০২৭ সালে কিছুটা স্বস্তি, ২০২৮ সালে আরও বেশি স্বস্তি এবং ২০৩০ সালের মধ্যে দেশে জ্বালানি সংকটমুক্ত পরিস্থিতি তৈরি করা।
৫ মিনিট আগে
আন্তমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সার্ভিস ডেলিভারি, ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ এবং ট্রাকার তৈরি করে সরকারের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সেবা পরিবীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)...
১৩ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার বড় সুযোগ তৈরি করেছে...
১৬ মিনিট আগে
বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণে কর্মসংস্থান...
৩৫ মিনিট আগে