চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু টিকা নিয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় ১০ শতাংশ বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুততার সঙ্গে ৫ এপ্রিল প্রথম দফায় ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) এবং সর্বশেষ তৃতীয় দফায় ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। তবে দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার আবারও নতুন করে ব্যাপকভাবে টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে এই কর্মসূচির আওতায় সারা দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরকারের নানা উদ্যোগ গ্রহণের কারণে শিশুদের টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০৯ দশমিক ৮ শতাংশে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাম-রুবেলার টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮, চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪, ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ এবং সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।
এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় বরিশাল সিটি করপোরেশনে ৪৪ হাজার ১১৯, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০, কুমিল্লা সিটি করপোরেশনে ৪৮ হাজার ৬৪৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২, গাজীপুর সিটি করপোরেশনে ২ লাখ ৬ হাজার ৯২৭, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮৩ হাজার ৬৯৭, খুলনা সিটি করপোরেশনে ৯৬ হাজার ৭৯২, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৬২ হাজার ৩০৫, রাজশাহী সিটি করপোরেশনে ৬৩ হাজার ৫৯, রংপুর সিটি করপোরেশনে ৮২ হাজার ২৫৩ এবং সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭২ হাজার ৩৪৯ শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা সরকারের বাড়তি তৎপরতা। এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
৩ ঘণ্টা আগে
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দল না থাকলে পদের কোনো দাম নেই। শৃঙ্খলা না থাকলে কোনো সংগঠন সামনে এগোতে পারে না উল্লেখ করে তিনি দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
নৌপরিবহন অধিদপ্তরের হিসাবে দেশে নিবন্ধিত অভ্যন্তরীণ নৌযানের সংখ্যা প্রায় ২২ হাজার ৩০০। তবে চলমান নৌযান শুমারিতে এরই মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার নৌযান শনাক্ত হয়েছে। অর্থাৎ নিবন্ধিত নৌযানের চেয়ে শুমারিতে পাওয়া নৌযানের সংখ্যা প্রায় ১২ গুণ বেশি। এতে স্পষ্ট হয়েছে, এত দিন
১২ ঘণ্টা আগে