সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও বা বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ ঘটনায় সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আজ রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপদেষ্টার ছবি ও কণ্ঠ নকল করে একটি ফেক ভিডিও প্রচার করছে। ভিডিওতে প্রচারিত বক্তব্য কিংবা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই। বিভ্রান্তিকর এই কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করা হয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে ভিডিওটি অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে এ ধরনের ভুয়া ভিডিও বা নিউজ দেখে বিভ্রান্ত না হওয়ার, যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে না জড়ানোর এবং এসব কনটেন্ট এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়।

নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।
১ ঘণ্টা আগে
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রাণহানি, রাজনৈতিক ও পূর্ব শত্রুতাজনিত হামলা, সংঘর্ষ, নারী নির্যাতন এবং অগ্নি-সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের শেষদিনে বিভিন্ন পদে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কমিশনের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলমের সই করা এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের মোট ৪০ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে