ঢাকা: জ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। গতকাল শনিবার দিবাগত রাতে হঠাৎ জ্বর অনুভূত হলে পরিবারের সদস্যরা তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।
মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্যার গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যারকে রাতে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এখন কেবিনে আনা হচ্ছে।’
সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল রাতে হঠাৎ জ্বর আসে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার বলেছেন, স্যার এখন সুস্থ আছেন।’

একসময় বলা হতো, বাঙালি কোনো যুবক কবিতা লেখেননি এমন হতে পারে না। তাঁদের মধ্যে সবাই না হোক, কেউ কেউ তো কবি হয়ে ওঠেন। আর বিক্রি যা-ই থাক, একসময় কবিতার বই বের হতো দেদার। এবার সংখ্যায় প্রকাশের শীর্ষে আছে কাব্যগ্রন্থই।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বে তেল-গ্যাসের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় মজুত থাকলেও বাংলাদেশের ওপর সংকটের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট থেকে রেহাই পেতে বাংলাদেশের জন্য দুটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
৮ ঘণ্টা আগে
মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তদবির নিয়ে থানায় না যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেকটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ কারণে পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। নতুন এ গ্রেপ্তার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত...
১৪ ঘণ্টা আগে