
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কমোডর শেখ শাহীদ আহমেদ।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নৌবাহিনীর কর্মকর্তা শেখ শাহীদ আহমেদকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করে বোরির মহাপরিচালক পদে পদায়ন করা হলো। তিনি কমোডর মো. মিনারুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে নৌবাহিনী থেকে প্রেষণে নিয়োগ পাওয়া মো. মিনারুল হককে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব জেনারেল স্ট্যাডিজের ডিন পদে বদলি করা হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী থেকে তাঁকে বোরির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
কক্সবাজারের রামুতে অবস্থিত দেশের একমাত্র সমুদ্রবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ২০১৬ সালে যাত্রা করে। ২০২৪ সাল পর্যন্ত এ পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন অতিরিক্ত সচিব ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন।

রাজধানীর চারটি আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত নগরের বাইরে সরানোর পরিকল্পনা করা হচ্ছে। নতুন টার্মিনালের জন্য জমি দেখা হচ্ছে। সরকার বলছে, এর ফলে রাজধানীর যানজট কমবে, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নগরবাসীর ভোগান্তি কমবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন...
৪ ঘণ্টা আগে
নতুন ব্যবস্থায় বন্দীদের আত্মীয়-স্বজন কারাগারে এসে বা নির্ধারিত ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অর্থ জমা দিতে পারবেন। জমাকৃত অর্থ বন্দীর ব্যক্তিগত ভার্চুয়াল অ্যাকাউন্টে যুক্ত হবে। এরপর থেকে বন্দীরা কারাগারের ক্যানটিন বা অনুমোদিত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ডিজিটাল পরিচয়ের মাধ্যমে অর্থ ব্যয় করতে
৫ ঘণ্টা আগে
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাতে মালয়েশিয়ায় পৌঁছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি...
৫ ঘণ্টা আগে