
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এবং ইমেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে। যাতে দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে।
নোটিশে আরও বলা হয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।
নোটিশে বলা হয়, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় কমসংখ্যক ভোট পেয়েও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলন পাচ্ছে না। এতে জনগণের ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।
পিআর পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে চালু রয়েছে। যার মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ থেকে ফেরা যাত্রীদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, বডি ওর্ন ক্যামেরা এবং অভ্যন্তরীণ তদন্তে এমন...
১ ঘণ্টা আগে
মোটরসাইকেল আরোহীদের পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে থ্রি-হুইলার যাত্রীদের মধ্যে। এ ধরনের দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলি-সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। বাসযাত্রী নিহত হয়েছেন ২১ জন।
২ ঘণ্টা আগে
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী যেকোনো পুশ ইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
৩ ঘণ্টা আগে
জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক সম্প্রসারণে প্রয়োজনীয় জমির বড় অংশ এখনো বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ। এ কারণে ঠিকাদারেরাও পুরোদমে কাজ করতে পারছেন না।
১২ ঘণ্টা আগে