
ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, জাতীয় সংসদ গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে শুরু থেকেই সংসদের সব কার্যক্রমে নেপথ্য কারিগর হিসেবে সাংবাদিক সমাজ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশের বিগত ১২টি সংসদে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যক্রম শুরুর আগেই শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। সংসদ সচিবালয়ের একজন শীর্ষ কর্মকর্তার অদক্ষতা, অনভিজ্ঞতা ও খামখেয়ালিপনার কারণে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
সংসদ সাংবাদিকদের সংগঠন বিপিজেএর নেতারা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন। সেখানে শপথ অনুষ্ঠানের বাইরে অতীতের মতো সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। কিন্তু সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা এ বিষয়ে গড়িমসি করতে থাকেন।
বিপিজেএ সংসদ সচিবালয়কে অন্তত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের প্রবেশের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংসদ থেকে এ বিষয়ে আশ্বাস প্রদান সত্ত্বেও অজ্ঞাত কারণে শেষ অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনো সংবাদ সাংবাদিকেরা কভার করতে পারেননি। যা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনা দেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিব্রত করার শামিল। আমরা মনে করি, সাংবাদিক সমাজকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার জন্য সচেতনভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের জন্যই সংসদে যান। সংসদের প্রতিটি কার্যক্রমের নেপথ্যে ভূমিকা রাখেন। অনভিজ্ঞ, অদক্ষ ও গণমাধ্যম বিরোধী কর্মকর্তাদের সেটি জানা থাকার কথা নয়। আমরা গণমাধ্যমের সঙ্গে দূরত্ব সৃষ্টিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বিশেষ এই প্রেক্ষাপটে ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। তারপর অতিবাহিত হয়েছে দেড় বছর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের
২৪ মিনিট আগে
গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে।
৩২ মিনিট আগে
শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এবং সরকারি প্লট নেবেন না বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেন তাঁরা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
১ ঘণ্টা আগে