
অবশেষে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশন নিয়োগের জন্য সুপারিশ করলেও এই বিসিএসে ৬৫ জন এখনো নিয়োগবঞ্চিত রইলেন।
সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে তাঁদের নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১ জুন তাঁদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে কেউ চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগ দিতে ইচ্ছুক না ধরে নিয়ে তাঁর নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন ২৬৭ জন, তাঁদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়া ৪০ জনকে বিবেচনায় আনা হয়নি।
নিয়োগবঞ্চিত প্রার্থীরা আন্দোলনে নামলে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি। নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যাঁরা পুনর্বিবেচনার আবেদন করবেন, তা গ্রহণ করা হবে। পরে বাদ পড়া বেশির ভাগ প্রার্থী নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন।
৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে গত জানুয়ারির মাঝামাঝি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বৈঠকে বাদ পড়া প্রার্থীদের মধ্যে ১৭১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে ফাইল অনুমোদনের জন্য গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গরম বাড়ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক অচল হচ্ছে বিদ্যুৎকেন্দ্র। সর্বশেষ ভারত থেকে আসা আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি এবং দেশে আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে গতকাল বৃহস্পতিবার দেশে বিদ্যুতের লোডশেডিং আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
সরকারি হিসাবে মজুত যথেষ্ট। শুধু হিসাবের খাতায় নয়, গুদামেও পর্যাপ্ত সার আছে। কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। তবু বাস্তবে অনেক জায়গায় কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। কোথাও তো বিক্ষোভ ছাড়াও রীতিমতো লুটের মতো তুলকালাম চলেছে।
২ ঘণ্টা আগে
বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন...
৪ ঘণ্টা আগে
বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তদেশীয় ট্রেন সার্ভিস চালুর বিষয়ে ভারত আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তা পরীক্ষা করে দেখবে বাংলাদেশ। গত তিন দিন ধরে অনুষ্ঠিত ৩৮তম বাংলাদেশ-ভারত আন্তসরকার রেলওয়ে মিটিংয়ে (আইজিআরএম) ভারতীয় পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পুনরায় চালানোর বিষয়ে আলোচনা হয়েছে।
৬ ঘণ্টা আগে