
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একসময় প্রশ্ন উঠেছিল বিচারপতিদের থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দেওয়া হলে বিচার বিভাগের মধ্যে ধাক্কা লাগবে। ঠিক একইভাবে প্রশ্ন এসেছে অবসরের পর কোনো বিচারককে এ রকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ধাক্কা আসবে।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা চাই, এসব যাচাই-বাছাই করে একটি স্বচ্ছ ও স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় যেতে, যাতে আমাদের আগামী প্রজন্ম স্পেস পায়। তারা সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য তাদের জ্ঞান-গরিমা দিয়ে, তাদের প্রজ্ঞা-মেধা দিয়ে, তাদের সততা-সাহস দিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে।’
আজ সোমবার সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রথম পর্বের সমাপ্তি ও দ্বিতীয় পর্বের আগমনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে অ্যাটর্নি জেনারেল অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ‘আইন কমিশনে গত দুই যুগে ১৫০ কোটি টাকার ওপরে খরচ হয়েছে। ১৬৯টা আইনের সুপারিশের মধ্যে মাত্র আটটি আইন সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতিবছর আট থেকে ১০ কোটি টাকা সেখানে খরচ হচ্ছে। সেখান থেকে ইনপুট খুব কম। এখন যাঁরা যাঁরা বড় বড় কথা বলছেন, অবসরের পর চাকরি খুঁজছেন, বিভিন্ন কমিশন করতে চাচ্ছেন, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন, প্রধান বিচারপতি থেকে অবসরে যাওয়ার পর আপনাকে কেন আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি থাকার পরে আপনি কেন কোম্পানির বোর্ডে বসে চেয়ারম্যানগিরি করবেন? আমরা চাই, এই পেশার মান উন্নত করার জন্য, এই জায়গাগুলো আরও বেশি করে স্বচ্ছতার জায়গায় আনা।’
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, আব্দুল জব্বার ভূঁইয়া, ইন্টার্নশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ডেপুটি অ্যাটর্নি ব্যারিস্টার তাসনুভা শেলী।

বিমান বাংলাদেশ এয়ারলাইরনের স্থগিত থাকা ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট আবার চালু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা ও সরকারের উদ্যোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
তিন মাস প্রাধিকারভুক্ত (সরকারি বরাদ্দ) জ্বালানি নেবেন না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ সোমবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বার্তায় এ কথা জানান।
৩ ঘণ্টা আগে
গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
৪ ঘণ্টা আগে