Ajker Patrika

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ
হাইওয়ে পুলিশের নতুন প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। ছবি: বিজ্ঞপ্তি

হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ মঙ্গলবার (৭ জুলাই) দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

হাইওয়ে পুলিশ জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিসরেও তিনি লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

গত ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। কর্মজীবনে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আধুনিক পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারুক আহমেদের নেতৃত্বে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত