
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে খাবার খাওয়ানো এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ‘জাতিকে নিয়ে মশকরা করবেন না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট এ কথা বলেন।
আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে ওই রিটের ওপর শুনানি শুরু হয়।
শুনানির একপর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘টিভিতে দেখেছি, ছয়জন কাঁটাচামচ দিয়ে খাচ্ছে।’ এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে নানা মন্তব্য করতে থাকেন। তখন আদালত বলেন, ‘এগুলো করতে কে বলেছে? জাতিকে নিয়ে মশকরা করবেন না। যাকে ধরে নেন, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার মানজুর-আল-মতিন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ।
পরে এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিটটি করেন।

২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারি এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
৩ ঘণ্টা আগে