
আগামী ১৭ এপ্রিল দিবাগত রাত ২টায় (১৮ এপ্রিল) চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়ে বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এসেছে। বিগত সময়ের তুলনায় প্রতি টিকিটে প্রায় ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ বছর কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই নির্ধারিত নিয়মিত ফ্লাইটের মাধ্যমে ৭৮ হাজারের বেশি হাজী পরিবহন করা হবে। এতে হজ ফ্লাইট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ দুপুরে হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তাঁদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানান। এ ছাড়া পরের বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজ গাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দেন তিনি।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৯ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
১০ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
১১ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
১৪ ঘণ্টা আগে