Ajker Patrika

দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ জুলাই ২০২৬, ২০: ৪৭
দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
মো. সাইদুর রহমান। ছবি: সাইদুর রহমানের ফেসবুক থেকে নেওয়া।

দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমানকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল রোববার এক বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ সোমবার প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সাইদুরকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর বিগত অন্তর্বর্তী সরকার সাংবাদিক ফয়সাল মাহমুদকে প্রেস মিনিস্টারের দায়িত্ব দিয়ে দিল্লি পাঠিয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত