
কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ এবং সেতু কর্তৃপক্ষের সাবেক পরিচালক ও যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
দুদকের অভিযোগে বলা হয়েছে, তাঁরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে নেগোসিয়েশন কমিটির নির্ধারিত মূল্য উপেক্ষা করেন। নিজেদের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞের সুপারিশ ছাড়াই পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার ও একটি ট্যাগ বোর্ড সংযোজনের সুপারিশ করেন। এর ফলে সরকারের ৫৯ দশমিক ৮০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া সরকারি ক্রয় আইন (পিপিএ, ২০০৬) লঙ্ঘন করে ৫৫ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে ব্যক্তিভিত্তিক পরামর্শক নিয়োগের মাধ্যমে সরকারের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০ বি/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

চক্রটি ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। একই সঙ্গে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন না করলে মা কিংবা সন্তান বাঁচবে না’—এমন আশঙ্কা তৈরি করে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি নিতে না চাওয়ায় পরিবারগুলো এই ফাঁদে পা দেয়।
৪ ঘণ্টা আগে
পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল চেয়ে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
৪ ঘণ্টা আগে