সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে ৬ ঘন্টা পূর্বের পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তাই আর যাত্রার ৬ ঘণ্টা আগে যে বাধ্যতামূলক পিসিআর টেস্ট করতে হতো তার কোনো দরকার হবে না। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইম এম তৌহিদ-উল আহসান।
তিনি জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিমানবন্দরে ৬ ঘন্টা পূর্বে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে।
উল্লেখ্য, করোনা মহামারী রোধে গত বছরের আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ ৬টি দেশের তালিকা প্রকাশ করে ঘোষণা দেয়, ওই দেশগুলো থেকে আরব আমিরাতে যেতে ইচ্ছুক যাত্রীদের সে দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে দুই দফায় করোনাভাইরাসের দুইটি পরীক্ষার ফল সঙ্গে নিয়ে যেতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে ৯ কার্যদিবসে। সময়ের হিসাবে সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ছিল উত্তেজনায় ভরা। প্রায় প্রতিটি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দফায় দফায় হয়েছে তীব্র বিতর্ক। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একাধিকবার সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
৭ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ পারব।’
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
৯ ঘণ্টা আগে