
পদ্মা ব্যাংক থেকে ৫ কোটি টাকা ঋণের নামে নিয়ে তা আত্মসাৎচেষ্টার অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ বাদী হয়ে মামলাটি করেছেন। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোমেন, পরিচালক ফারহানা মোমেন এবং পদ্মা ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক (এসইভিপি) সাব্বির মোহাম্মদ সায়েম।
মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালে পদ্মা ব্যাংকের গুলশান শাখা থেকে আব্দুল মোমেন লিমিটেডের নামে ৬ মাস মেয়াদি ৫ কোটি টাকা ‘টাইম লোন’ মঞ্জুর করা হয়। ঋণের শর্ত ভঙ্গ করে ওই অর্থ অন্য ঋণের দায় পরিশোধ করা হয়। এর মাধ্যমে ঋণের টাকা আত্মসাতের চেষ্টা করেছেন।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, আব্দুল মোনেম লিমিটেড ২০২২ সালের ২৯ মার্চ পদ্মা ব্যাংকের গুলশান করপোরেট শাখায় একটি শর্ট নোটিশ ডিপোজিট (এসএনডি) হিসাব খোলে। এর আগে, ২০২১ সালের ৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ২৫ কোটি টাকার কম্পোজিট ঋণের জন্য আবেদন করেন।
এরপর ২০২৩ সালের ৬ ডিসেম্বর আরও একবার ৫ কোটি টাকার ছয় মাস মেয়াদি টাইম লোনের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ৫৫তম পরিচালনা পর্ষদ সভায় (২৭ ডিসেম্বর) তা অনুমোদিত হয় এবং ২৮ ডিসেম্বর তা বিতরণ করা হয়।
ঋণের শর্ত অনুযায়ী, ঋণের অর্থ কাঁচামাল, প্যাকেজিং উপকরণ ও যন্ত্রাংশ কেনার মাধ্যমে আইসক্রিম ইউনিট চালু রাখতে ব্যবহারের কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যায়, অর্থটি অন্য খাতে স্থানান্তর করে অন্য ঋণের দায় পরিশোধে ব্যবহার করা হয়। ঋণের নির্ধারিত পরিশোধের সময়সীমার মধ্যে ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করেননি।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০ ও ৫১১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
রূপালী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এবং ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে। এ জন্য দুদকের সহকারী পরিচালক (ব্যাংক) মোহাম্মদ আজগর হোসেনকে দলনেতা করে উপসহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লাসহ দুই সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।
১২ মিনিট আগে
প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষক সংসার চালাতে ক্লাস শেষে কৃষিকাজের মতো দ্বিতীয় কাজে যেতে বাধ্য হন, জাতীয় সংসদে এমন বাস্তবতা তুলে ধরে তাঁদের সম্মানী বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৪২ মিনিট আগে