জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি মনিরুজ্জামান মনিরের জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ওই জামিন আগামী ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন ২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
গত ২৫ সেপ্টেম্বর মনিরকে জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর আগে গত ১৮ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২০ সেপ্টেম্বর তা স্থগিত করেন চেম্বার আদালত।
চলতি বছরের ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ১৭ জুন বকশীগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। যাতে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাংলাদেশ উপেক্ষা করবে না। ভারতও বাংলাদেশকে উপেক্ষা করে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, তাদের সময় মিলে যে সময়টা সুবিধাজনক হবে এবং এটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যখন ভালো হবে, ঠিক তখনই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন...
১৮ মিনিট আগে
দেশের বিদ্যমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগের সরকারের ভূমিকাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ’ বিগত স্বৈরাচারের সময়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। ফলে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানিনির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট।’
২৩ মিনিট আগে
মালয়েশিয়া আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে এমনটাই দাবি করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তাঁর দাবি আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল। তিনি জানান, এই বক্তব্যটি বাংলাদেশের সরকারের কোনো সরকারি সিদ্ধান
৩০ মিনিট আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের অপারেশনাল কাজের প্রশংসাও করেছেন।
১ ঘণ্টা আগে