
দেশের বর্তমান ক্রান্তিকালে বিরোধী রাজনৈতিক দলগুলো দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অভিযোগ দেশের এমন ক্রান্তিলগ্নে তাদের (বিরোধী দল) মাঝে উদ্বেগ দেখেননি বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে অনুভূতিটা কোথায়? অনুভূতিটা থাকতে হবে দেশের পথে। দেশপ্রেমটা থাকতে হবে। সংকটের সুযোগ নিয়ে রাজনৈতিক অবস্থাকে ঘোলাটে করা আর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করার প্রবণতাটা পরিহার করতে হবে।’
আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে সরকার প্রধান এ কথা বলেন। এর আগে চুন্নু তাঁর প্রশ্নে বর্তমান অর্থনৈতিক সংকটে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে এ বিষয়ে উদ্যোগ নেবেন কী না জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন? আমার প্রশ্ন এখানে? দেশ যখন এমন ক্রান্তিলগ্নে পড়ে তখন আমাদের যারা বিরোধী দল আছেন আমি সকলের কথা বলছি—তাদের মাঝে ওই উদ্বেগ আমরা দেখিনি। বরং দেখেছি এই সুযোগ নিয়ে রাজনৈতিক অশান্ত পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায় সেটাই যেন তারা চেষ্টা করে যাচ্ছে। এটা করাটা কী সমীচীন হচ্ছে? সমীচীন হচ্ছে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে ওই অনুভূতিটা কোথায়? অনুভূতিটা থাকতে হবে দেশের পথে। দেশপ্রেমটা থাকতে হবে। আজকে বিশ্বব্যাপী সংকটের এই সুযোগ নিয়ে রাজনৈতিক অবস্থাকে ঘোলাটে করা আর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা—এই প্রবণতাটা পরিহার করতে হবে।’
ঐক্যবদ্ধ শুধু মুখে বললে হবে না বলে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘নিজের থেকে পাশে দাঁড়াতে হবে। আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করি। আমরা যখন উন্নয়নটা করি। কোন এলাকাটা আমাদের ভোট দিলে বেশি আর কোন এলাকা দিল না। সে বিবেচনা করি না। জনমানুষের জন্য আমাদের উন্নয়ন।’
গণমানুষের কথা চিন্তা করে সরকার কাজ করে বলে জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় সরকার বসে থাকেনি বলে জানিয়ে তিনি বলেন, ‘অনেকে তো সমালোচনা করে যাচ্ছেন। বক্তৃতা দিয়ে যাচ্ছেন। কিন্তু এক মুট চালও দিয়ে বা হাত দিয়ে পানি থেকে কাউকে উদ্ধার করতে দেখিনি।’
বৈশ্বিক ও অর্থনৈতিক নানারকম দুর্যোগ মোকাবিলা করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান প্রধানমন্ত্রী। সরকারের সকল উদ্যোগের ফলে জনমনে অচিরেই স্বস্তি আসবে বলে মনে করেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের অপারেশনাল কাজের প্রশংসাও করেছেন।
১০ মিনিট আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ সকালে ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুই লেনের পৃথক সার্ভিস সেতু দুটি উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
৩২ মিনিট আগে
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব
১ ঘণ্টা আগে
আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দাবদাহ ও খরার মতো দুর্যোগের প্রকোপ ও তীব্রতা বাড়ছে।
১ ঘণ্টা আগে