
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা ৯ মামলায় নতুন করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আসামিদের গ্রেপ্তার দেখানোর পৃথক পৃথক নির্দেশ দেন বলে জানিয়েছেন সহকারী সরকারি কৌঁসুলি শামসুজ জামান বিপু।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় প্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানায় করা ৯টি মামলায় নতুন করে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুলসহ ৯ জনকে। ঠিক কোন কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
এসব মামলায় বুধবার সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
আদালত সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়; আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, জুনাইদ আহমেদ পলক ও শহীদুল হককে দুটি করে মামলায় এবং সালমান এফ রহমান, দীপু মনি ও আমির হোসেন আমুকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
৮ মিনিট আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
২ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
৩ ঘণ্টা আগে