
বর্তমান করোনা আক্রান্তদের ৯৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেলটা ভ্যারিয়েন্ট আক্রান্ত। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১ শতাংশের দেহে সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট এবং একজন রোগীর দেহে মরিশাস বা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গবেষণায় এমনটি দেখা গেছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন বিএসএমএমইউ এর উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।
গবেষণায় আরও বলা হয়, যাদের মধ্যে ক্যানসার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ছিল তাঁদের করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এবং ৬০ বছরের বেশি বয়স্করা দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুঝুঁকি বেশি।
গবেষণাটি চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৮টি বিভাগ থেকে ৩০০ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। ৯ থেকে ৯০ বছর বয়সের রোগী এই গবেষণার অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে ৫৩ শতাংশ পুরুষ। এবং ৩০-৩৯ বছর রোগীর সংখ্যা বেশি ছিল বলে জানানো হয়েছে।
গবেষণা দলটির প্রধানের দায়িত্ব পালন করেন এনাটমি বিভাগের প্রধান ডা. লায়লা আঞ্জুমান বানু।

গত ২৪ আগস্ট হাইকোর্ট নুসরাত হত্যা মামলায় রায় দেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে সাজা কমিয়ে ৪ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়।
১৪ মিনিট আগে
অর্ন্তবর্তী সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও এর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে আলোচনায় কয়েকজন সাংবাদিক উচ্চকক্ষের বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন।
২২ মিনিট আগে
উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ রয়েছে উল্লেখ করে ত্রিবেদী বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে এসব সমস্যার সমাধান করা সম্ভব।
১ ঘণ্টা আগে