
অপতথ্য ও মিথ্যা তথ্যের মহামারি নিয়ন্ত্রণে সরকারের টুলগুলো খুবই সীমিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, যেকোনো সরকার, সেটা ইন্টেরিম গভর্নমেন্ট হোক, ডেমোক্রেটিক গভর্নমেন্ট হোক, তার জন্য ডিজইনফরমেশন (অপতথ্য), মিসইনফরমেশনের (মিথ্যা তথ্য) যে একটা ভয়াবহ এপিডেমিক (মহামারি) চলছে, এটাকে যে আপনি নিয়ন্ত্রণ করবেন, গভর্নমেন্টের সত্যিকার অর্থে টুলগুলো খুবই সীমিত।
আজ সোমবার রাজধানীর বাড্ডায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটরিয়ামে ‘ভুল তথ্যের ওপর নীতিগত সম্মেলন: শাসন ও গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনায় শফিকুল আলম এ মন্তব্য করেন। নীতি সংলাপ আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।
নীতি সংলাপে অংশ নিয়ে বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম এবং বিএসআরএফের সাবেক সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব।

শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের কাছে তুলে ধরেছেন জাতীয় সংসদের একাধিক সদস্য।
৪ মিনিট আগে
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
২৮ মিনিট আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে আগামীকাল বুধবার থেকে...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও উপযুক্ত কূটনৈতিক পরিবেশ তৈরি হলেই এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে