Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ৪৬
মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এখন প্রতিবেদন যাচাই–বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপর ট্রাইব্যুনাল তা আমলে নিলে শুরু হবে বিচার প্রক্রিয়া।

আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন তাঁদের কাছে জমা পড়েছে। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে। যাচাই–বাছাই শেষে চলতি সপ্তাহে ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে আশা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

এই মামলায় অন্য যাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম।

এর আগে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত