Ajker Patrika

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল

বাসস, ঢাকা  
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৯: ৫৭
প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের সড়ক ও অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। গাবতলী উপজেলার বাগবাড়ীতে তাঁর পৈতৃক ভিটাতেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়কপথে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর বেলা ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

বেলা ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

বেলা সাড়ে ৩টায় বগুড়া সার্কিট হাউসে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

লঞ্চভাড়া ৩৬–৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত