ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপের’ খসড়া প্রকাশ করেছে। আজ শনিবার এ খসড়া প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে এই খসড়ার ওপর মতামত আহ্বান করেছেন। খসড়াটির ওপর বিশেষজ্ঞ মতামত নিয়ে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।
খসড়াটি সম্পাদনা করেছেন আইসিটি ও টেলিকম বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, আইসিটি রোডম্যাপের খসড়াটিতে জাইকা প্রদত্ত বাস্তবায়ন কৌশল, ইউরোপীয় ইজিএ টিমের ই-গভর্ন্যান্স ইনসেপশন রিপোর্ট ডিরেকশন এবং ইউনেসকোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারিকে আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত দশটি প্রস্তাবনাও এখানে অ্যাকোমোডেট করা হবে।
১৭১ পৃষ্ঠার খসড়াটিতে ২০২৫ থেকে ২০৩০ সাল মেয়াদে ১০টি পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আন্তক্রিয়াশীল ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠা, সাইবার সুরক্ষা ও ডেটার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, আইসিটি বিভাগের সেবা পদ্ধতি পুনর্গঠন, নাগরিক ও ব্যবসায় পর্যায়ে ডিজিটাল সেবার বিস্তার, ডিজিটাল অর্থনীতি চাঙা করতে উদ্ভাবনী ইকো সিস্টেম গড়ে তোলার কথা রয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ৭০-৮০ লাখ আইটি দক্ষ পেশাদার কর্মী গড়ে তোলা, প্রশিক্ষণের মাধ্যমে ৫০ হাজার সাইবার সুরক্ষা এক্সপার্ট তৈরি, পোশাকশিল্পে এআই ও ৪র্থ শিল্পবিপ্লবের ধাক্কা সামাল দিতে দক্ষতা উন্নয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
৩ ঘণ্টা আগে
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে