Ajker Patrika

বিধিমালা নিয়ে অটোরিকশামালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৪: ২৭
বিধিমালা নিয়ে অটোরিকশামালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

অবৈধ ও বিশৃঙ্খল ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) নিয়ন্ত্রণে সরকার আইনি কাঠামোর আওতায় নতুন বিধিমালা জারি করেছে। এই বিধিমালাটি প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রোববার (১ নভেম্বর) সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সিটি করপোরেশনগুলোতে বাস্তবায়নের পর পর্যায়ক্রমে পৌরসভার আইন সংশোধন করে অন্যান্য শহরগুলোর জন্য পৃথক বিধিমালা জারি করা হবে।

রাজধানীসহ বিভিন্ন স্থানে চলাচলকারী অটোরিকশা মালিক ও চালকদের এখনই আতঙ্কিত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই প্রক্রিয়াটি পুরোপুরি শুরু হতে সময় লাগতে পারে। আমরা পর্যায়ক্রমে নতুন নিয়মে নিবন্ধন দিতে থাকব এবং ধীরে ধীরে অবৈধ ই-রিকশা চলাচলে নিরুৎসাহিত করব।’

বিধিমালা প্রকাশের সুযোগ নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে বা চালকদের মধ্যে কৃত্রিম আতঙ্ক তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘আপাতত যে যেভাবে চলছে, নিয়ম মেনে চলতে থাকবে। আমরা পর্যায়ক্রমে সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করব এবং অবৈধ রিকশাগুলো অপসারণের ব্যবস্থা করব।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত