টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
নতুন প্রণোদনা ব্যবস্থার আওতায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকেরা ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।
বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রাপ্ত দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে কোনো গ্রাহক নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।
নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা এ প্রণোদনার আওতায় আসবেন।
এসব গ্রাহক ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ পরবর্তী তিন বছর গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ সংরক্ষণ করবে।
প্রণোদনাসহ বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। কোনো অবস্থাতেই এ অর্থ নগদে প্রদান করা হবে না।
তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর যেসব ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে, সেগুলোর জন্য এ বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটি (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
গ্রাহকেরা এ-সংক্রান্ত নীতিগত সহায়তা বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় থেকে পাবেন।
সরকার আশা করছে, নতুন এই প্রণোদনা দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানোর পাশাপাশি টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

‘সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি করপোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
৪ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ, নেত্রকোনার মোহনগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ফেনী, বগুড়া, যশোর, কুষ্টিয়া গোপালগঞ্জ ও কক্সবাজার জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফেনীতে। সেখানে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের জলপথকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি চট্টগ্রামের পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়েও উদ্যোগ নেওয়া হবে।
৭ ঘণ্টা আগে