ঢাকা: আজ জুমাতুল বিদা। রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে চলেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানদের কাছে রমজান মাস বেশ গুরুত্বপূর্ণ। রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদাও বিশেষ গুরুত্ব বহন করে।
রমজান মাসের শেষ জুমায় সওয়াবের আশায় আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক মসুল্লি নামাজ আদায় করতে আসেন। মুসল্লিদের চাপে স্বাস্থ্যবিধি মানাও অসম্ভব হয়ে পড়ে। একই অবস্থা দেখা গেছে রাজধানীর বড় মসজিদগুলোতে।
করোনা মহামারির মধ্যে ভিন্ন এক পরিস্থিতিতে এবারের রমজান অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমাতুল বিদাতে পৃথিবী থেকে করোনা মহামারি যাতে দ্রুত বিদায় নেয়, বিশ্ববাসী যাতে এই আতঙ্কময় দিন থেকে নাজাত পান সে জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। দেশের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব থেকে পরিত্রাণ পেতে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিও প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসুল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। একই উপলক্ষে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৫ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৬ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১০ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৩ ঘণ্টা আগে