
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবারই প্রথম বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসি’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের চিত্র
প্রবাসীদের মধ্যে নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষস্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে:
যুক্তরাষ্ট্র: ১৪ হাজার ২৩৬ জন
দক্ষিণ কোরিয়া: ৯ হাজার ৭৫ জন
কানাডা: ৭ হাজার ৮৭ জন
জাপান: ৬ হাজার ৪৫২ জন
অস্ট্রেলিয়া: ৬ হাজার ২৭ জন
দক্ষিণ আফ্রিকা: ৪ হাজার ৪৮০ জন
ঠিকানা ভুলের কারণে সাময়িক স্থগিত
এদিকে, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক আজ জানান, সাতটি দেশে আজকের মধ্যেই নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।
গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, বুধবার রাতে দেখা যায় সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছানোর জন্য ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই বাধ্যতামূলক ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন, তাই সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। সঠিক ঠিকানা পূরণের বিষয়ে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের অবগত করা হচ্ছে।
নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি
নিবন্ধন প্রক্রিয়ার সীমাবদ্ধতা তুলে নিয়ে অ্যাপের মাধ্যমে এখন বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসি। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু করা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সেদেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান নিশ্চিত করতে হবে।

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে বর-কনের আগের বিয়ে, সন্তান, বিদ্যমান বিয়ে ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে ফরম হালনাগাদ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল...
৪৪ মিনিট আগে
সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারিকৃত পরিপত্রের কার্যকারিতা আংশিক স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ২৭ আগস্ট জারিকৃত পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা আজ সোমবার স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইনসচিব ও ধর্মসচিব বরাবর এ নোটিশ পাঠান...
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
২ ঘণ্টা আগে