জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এ ছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এসব দপ্তরে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে প্রেষণে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক পদে পদায়ন করে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে পদায়ন করে তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে বদলির আদেশাধীন ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করে তাঁর চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. খয়বর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করে তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৫ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৫ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১০ ঘণ্টা আগে